ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইসরায়েলের বড় বড় প্রতিষ্ঠানের সাইবার আক্রমণ চালিয়েছে ‘মুসার লাঠি’

‘মুসার লাঠি’ নামে একটি হ্যাকার গ্রুপ মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলে বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে।


সংগঠনটি বলছে, তারা সফলতার সঙ্গে ইসরায়েলের বড় বড় প্রতিষ্ঠানের সার্ভার ভেঙে দিতে সমর্থ হয়েছে। বর্তমানে তাদের হাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার বেশকিছু তথ্যচিত্র রয়েছে। যা খুব দ্রুতই প্রকাশ করা হতে পারে। খবর দ্য রেকর্ডের।


সোমবার (১৫ নভেম্বর) ‘মুসার লাঠি’ নামে হ্যাকার সংগঠনটি জানিয়েছে, তারা তেল আবিবভিত্তিক বহু ইসরায়েলি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়েছে। এর মাধ্যমে তারা বহু সংখ্যক গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য হাতিয়ে নিয়েছে।


হ্যাকার গ্রুপটির দাবি, এরই মধ্যে তাদের হাতে ইসরায়েলের এয়ারবোর্ন ম্যাপিং সার্ভের তথ্য চলে এসেছে। যেখানে ইহুদিবাদী দখলদার রাষ্ট্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও ভবনের থ্রিডি ছবি অংকিত রয়েছে।


আরও পড়ুন : মার্কিন হাতিয়ার নিয়ে কুচকাওয়াজে শক্তিপ্রদর্শন করল তালেবান


উল্লেখ্য, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈধভাবে যেসব ইসরায়েলি স্থাপনার এরিয়াল ইমেজ পাওয়া কঠিন; বর্তমানে তাদের হাতে সেসব গুরুত্বপূর্ণ তথ্যও এসে পৌঁছেছে বলে দাবি ‘মুসার লাঠির’।

ads
ads
ads

Our Facebook Page

↑